বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ৯ মে ২০২৩



বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ০৯ মে, ২০২৩ : বাংলাদেশ-নেপাল সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি মোঃ আব্দুস শহীদ এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

মৈত্রী গ্রুপের অন্যান্য সদস্য মোঃ হাবিবর রহমান এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মোঃ আব্দুল আজিজ এমপি এবং ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তাঁরা দু’দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, পর্যটন, জ্বালানি সহযোগিতা, সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, বাংলাদেশের উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মোঃ আব্দুস শহীদ বলেন, নেপাল বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, মৈত্রী গ্রুপের মাধ্যমে উভয় দেশের সংসদ সদস্যদের মাঝে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে। এসময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এসময় তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের জনগণের জন্য নেপালের ভিসা সহজীকরণের অনুরোধ জানান।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশ ও নেপালের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। দু’দেশের সম্পর্ককে সমস্যামুক্ত উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের সংস্কৃতির মধ্যে অনেক মিল রয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, মৈত্রী গ্রুপের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:১৪:৩৫   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
বাংলাদেশকে উদ্ভাবক ও রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
শিশুর অধিকার রক্ষায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার : জাহিদ হোসেন
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি
এনসিটি আধুনিকায়নে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি, ১ হাজার কোটি টাকার বিনিয়োগ
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ