তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করার আহ্বান জানান - স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করার আহ্বান জানান - স্পীকার
মঙ্গলবার, ৯ মে ২০২৩



তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করার আহ্বান জানান - স্পীকার

ঢাকা, ০৯ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রথিতযশা একজন বিজ্ঞানী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ড. এম এ ওয়াজেদ মিয়া। এ সময় তিনি তরুণ প্রজন্মকে ড. ওয়াজেদের জীবন ও দর্শন অনুসরণ করার আহ্বান জানান।

স্পীকার আজ তাঁর নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর ৬ এর অন্তর্গত পীরগঞ্জ উপজেলা, রংপুর প্রশাসনের আয়োজনে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া এঁর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

স্পীকার বলেন, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া মেধার কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূল্যায়িত হয়েছেন। ওয়াজেদ মিয়া ছিলেন একজন নিরহঙ্কারী ও বিনয়ী এক কথায় অসাধারণ এক ব্যক্তিত্বের অধিকারী। সেই সাথে অনুসরণীয় ব্যক্তিত্ব’।

অনুষ্ঠানে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ্ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এবং রংপুরের পুলিশ সুপারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৩:১৪   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ