বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মরিশাস প্রেসিডেন্টের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মরিশাস প্রেসিডেন্টের শ্রদ্ধা
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মরিশাস প্রেসিডেন্টের শ্রদ্ধা

ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বিরাজ সিং রুপন। আজ বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে পৌঁছলে মরিশাসের প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর, সায়মা ওয়াজেদ পুতুল পৃথ্বিরাজ সিং রুপনকে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ঘুরে দেখান। পৃথ্বিরাজ সিং এ সময় বাংলাদেশ জন্মের রক্তস্নাত ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম সম্পর্কে অবহিত হন। তিনি ৭৫’র নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির জনকের স্মারক বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে, আজ সকাল সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৫   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ