৩ বছরের সব সফলতা জনগণের আর ব্যর্থতা আমার : মেয়র আতিক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৩ বছরের সব সফলতা জনগণের আর ব্যর্থতা আমার : মেয়র আতিক
শনিবার, ১৩ মে ২০২৩



৩ বছরের সব সফলতা জনগণের আর ব্যর্থতা আমার : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সংবাদ সম্মেলনের শুরুতেই মেয়র বলেছেন, এই তিন বছরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের যত ধরনের সফলতা আছে তার সকল কৃতিত্ব জনগণের। আর সেই সঙ্গে যত ব্যর্থতা আছে তা আমার নিজের কাঁধে নিলাম।

শনিবার (১৩ মে) গুলশান-২ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে মেয়র হিসেবে ৩ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার দায়িত্বগ্রহণের তিন বছরে ডিএনসিসির অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরছেন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন খাল থেকে গত এক বছরে ২ লক্ষ টন বর্জ্য আমরা অপসারণ করেছি, পানি প্রবাহ ঠিক করতে। কল্যাণপুর রিটেনশন পন্ড থেকে আমরা ৩০ লক্ষ ঘনফুট মাটি আমরা সরিয়ে এর কার্যকারিতা ফিরিয়ে আনতে চেষ্টা করেছি। আমরা দায়িত্ব নেওয়ার পর আবর্জনার এসটিএস ৫২টির কাজ করেছি, এ বছর আরও নয়টির কাজ আমাদের চলমান আছে। আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। সবাই সব এলাকাতে এসটিএস চায় কিন্তু কেউ জায়গা দিতে চায় না। তাই আমরা চিন্তা করেছি জায়গা যেন নষ্ট না হয়, সে কারণে আমরা আন্ডারগ্রাউন্ড এসটিএস নির্মাণ করবো।

তিনি আরও বলেন, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা উন্মুক্ত স্থান ও পার্কগুলো ব্যবহার উপযোগী এবং দখলমুক্ত করতে কাজ করে যাচ্ছি। অনেকগুলো ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিল, আমরা সেগুলো রিকভার করেছি। আমি নির্দেশনা দিয়েছি পার্কের উন্নয়ন কাজ করতে গিয়ে যেন একটিও গাছ না কাটা হয়। গাছগুলো রেখেই আরও নতুন নতুন গাছ লাগানোর মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা সে অনুযায়ীই কাজ করে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সকল বিভাগীয় প্রধান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২০ সালের ১৩ মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন মো. আতিকুল ইসলাম। ওইদিন প্যানেল মেয়র জামাল মোস্তফা তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম। সেখানে নির্বাচিত হয়ে ডিএনসিসির মেয়র হন তিনি। পরে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন আতিকুল ইসলাম। পরবর্তীতে একই বছরের ১৩ মে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৬   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ