ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্যামি, টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোচ কোলি

প্রথম পাতা » খেলাধুলা » ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্যামি, টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোচ কোলি
শনিবার, ১৩ মে ২০২৩



ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্যামি, টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোচ কোলি

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক বিশ^কাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। টেস্ট ও ‘এ’ দলের কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে কোলি।
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কোলি। সিমন্স কোচের দায়িত্ব ছাড়ার ছয় মাস পর স্থায়ীভাবে লাল ও সাদা বলের ফরম্যাটের জন্য নতুন কোচ নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ।
আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু জাতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন স্যামি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট কোলির।
তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করেছেন স্যামি। তার নেতৃত্বেই ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত স্যামি।
তিনি বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং উচ্ছ্বসিত। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব ফেলতে পারবো।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি সেভাবেই দলকে এগিয়ে নিতে চাই। সাফল্যের জন্য মরিয়া থাকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে অবিরাম ভালোবাসা।’
টেস্ট দলের কোচ হয়ে কোলি বলেন, ‘জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করার পর ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের প্রধান কোচ হতে পেরে আমি সম্মানিত।’

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৭   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ