‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

প্রথম পাতা » চট্টগ্রাম » ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ
রবিবার, ১৪ মে ২০২৩



‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রামে প্রস্তুত ৯ হাজার পুলিশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯ হাজার সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তার মধ্যে মহানগর পুলিশের পক্ষ থেকে ৭ হাজার ও জেলার পাঁচ উপকূলীয় উপজেলাসহ ১৭টি থানার ২ হাজার পুলিশ সদস্যকে ব্যাকআপ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (১৪ মে) সকালে সিএমপি কমিশনার কৃষ্ণপদ পদ রায় ও জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এসব তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ সদস্য ছাড়াও সিএমপির সদর দপ্তরে ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে দুটি কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এ ছাড়া উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া ফাঁকা বাসা চুরি-ডাকাতি মোকাবিলায় নজরদারি জোরদার করেছে পুলিশ।

কৃষ্ণপদ রায় বলেন, মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবিলার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূর্যোগকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ৭ হাজার অফিসার-ফোর্স প্রস্তুত আছে। পতেঙ্গা সি বিচ, পারকি বিচ, মেরিন ড্রাইভ রোডসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় মাইকিং ও নজরদারি বাড়ানো হয়েছে। সিএমপির এডিসি (ক্রাইম) মো. জাহাঙ্গীরের নেতৃত্বে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর সমুহ-০১৬৭৬১২৩৪৫৬, ০১৩২০০৫৭৯৮৮, ৬৩০৩৫২, ৬৩০৩৭৫ ও ৬৩৯০২২।

বাংলাদেশ সময়: ১০:৫৯:০৪   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ