সেন্টমার্টিনে ঝোড়ো বাতাস বইছে, হচ্ছে মুষলধারে বৃষ্টি

প্রথম পাতা » চট্টগ্রাম » সেন্টমার্টিনে ঝোড়ো বাতাস বইছে, হচ্ছে মুষলধারে বৃষ্টি
রবিবার, ১৪ মে ২০২৩



সেন্টমার্টিনে ঝোড়ো বাতাস বইছে, হচ্ছে মুষলধারে বৃষ্টি

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের সেন্টমার্টিনে ঝোড়ো বাতাসের পাশাপাশি পানির উচ্চতাও বেড়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, শনিবার (১৩ মে) মধ্যরাত থেকেই হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কিন্তু রোববার (১৪ মে) ভোর থেকে ঝড়োবাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। জোয়ারের পানিও বেড়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেন্টমার্টিনের বাসিন্দারা। ফলে গত শুক্রবার (১২ মে) সকাল থেকে স্থানীয়রা দ্বীপ ছাড়তে শুরু করেন।

মুজিবুর রহমান বলেন, ক্ষয়ক্ষতি কমাতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আমি নিজেও প্রতিটি আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে দেখছি। কোথাও কোন সমস্যা হলে সমাধান করার চেষ্টা করছি।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের ১৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৫:৫০   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ