ফতুল্লায় অগ্নিকান্ডে ৮টি টিনের ঘর পুড়ে ছাই

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় অগ্নিকান্ডে ৮টি টিনের ঘর পুড়ে ছাই
রবিবার, ১৪ মে ২০২৩



ফতুল্লায় অগ্নিকান্ডে ৮টি টিনের ঘর পুড়ে ছাই
ফতুল্লার শিয়াচরে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ৮টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ৮টায় ফতুল্লার দক্ষিন শিয়াচর এলাকায় আলী আকবরের স্ত্রী রহিমা বেগমের ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে।

রহিমা বেগমের বোন ফাতেমা বেগম জানান, ৮টি টিনের তৈরি ঘরে গার্মেন্টস শ্রমিকরা ভাড়া থাকেন। রাত ৮টার সময় বিদ্যুৎ ও গ্যাস ছিলোনা। ওই সময় হঠাৎ বাড়ির কোন একটি রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহুর্তের মধ্যে ৮টি রুম পুড়ে ছাই হয়ে যায়। এমধ্যে রুমে বসবাসরত সকলেই নিরাপদে চলে যেতে সক্ষম হশ। তবে ঘরে থাকা কোন আসবাবপত্র বের করতে পারেনি কেউ।

তিনি আরো জানান, বাড়ির পাশে একটি রপ্তানীমুখী পোষাক কারখানা থেকে শ্রমিকরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৩   ৪১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ