বন্দরে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রবিবার, ১৪ মে ২০২৩



বন্দরে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ৩২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার (১৪ মে) বন্দর উপজেলার কেওঢালা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার ৬নং কাঁশিপুরের কাতিহাট বালিয়া এলাকার মো. আবেদ আলীর ছেলে মো. আকতার হোসেন (৩২)। সে গাজীপুর জেলার বাসন থানার টেকনকপাড়া এলাকার এমারত হোসেনের বাসার ভাড়াটিয়া ও অপর আসামী গাজীপুর জেলার বাসন থানার পশ্চিম লক্ষীপুরা এলাকার মো. গোলাম আজমের ছেলে মো. আবু সাইদ (হীরা) (৩২)।

রোববার সন্ধ্যায় র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান। র‌্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৫৩   ৪৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ