সৌদিতে আরও ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদিতে আরও ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার
সোমবার, ১৫ মে ২০২৩



সৌদিতে আরও ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

দেশজুড়ে এক সপ্তাহের অভিযানে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সাড়ে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী।

আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৪ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪ থেকে ১০ মে দেশজুড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এক সপ্তাহের এই অভিযানে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী প্রায় ১১ হাজার ৫৪৯ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৬ হাজার ৩৪৪ জন, নিরাপত্তা আইনে ৩ হাজার ৭৪১ জন এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও এক হাজার ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে গ্রেফতার হওয়া ২৫ হাজার ১২৮ জন আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের মধ্যে কেবল নারীই রয়েছেন ৪ হাজার ৩৫২ জন।

এ ছাড়া অন্য ১৮ হাজার ৬০৭ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও ৬ হাজার ৫৩৫ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একই সময়ে সৌদির আবাসন, সীমান্ত এবং কাজের বিধিবিধান লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগে জড়িত থাকার দায়ে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল থেকে ৩ মে দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৩৮   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে ফিরলেন মমতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ