চেন্নাইকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখলো কলকাতা

প্রথম পাতা » খেলাধুলা » চেন্নাইকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখলো কলকাতা
সোমবার, ১৫ মে ২০২৩



চেন্নাইকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখলো কলকাতা

প্লে-অফ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখার লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

রোববার (‌৪ মে) চেন্নাইয়ে স্বাগতিকদের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছে কলকাতা। এর ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে উঠে এসেছে শাহরুখ খানের দল।

এদিন টসে জিতে ব্যাটিং বেছে নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পুরো ২০ ওভার খেলে তারা ৬ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে। পাঁচে নেমে ৩৪ বলে সর্বোচ্চ ৪৮ রান করে অপরাজিত ছিলেন শিবম দুবে। ১৪৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় কলকাতা। ৪ বলে ১ রান করেন আফগান ওপেনার। তৃতীয় ওভারেই ফিরে যান ৪ বলে ৯ রান করা ভেঙ্কটেশ আইয়ার। পঞ্চম ওভারে দলকে ৩৩ রানে রেখে জেসন রয়ের (১৫ বলে ১২) বিদায়ের পর বেশ চাপেই পড়ে গিয়েছিল কলকাতা। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়ে কলকাতাকে উদ্ধার করেন নিতীশ রানা ও রিংকু সিং। রিংকু ৪৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করে আউট হলেও অধিনায়ক নিতীশ ৪৪ বলে ৫৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৬টি চার ও ১টি ছক্কা মারা কলকাতা অধিনায়কের বাউন্ডারিতেই জয়সূচক রানটি পায় কিং খানের কলকাতা।

আগামী শনিবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে কলকাতা। সেই ম্যাচের আগেই অবশ্য এবারের আইপিএল থেকে ছুটি পেয়ে যেতে পারে কলকাতা। তবে রোববারের হারের পরও প্লে-অফের দৌড়ে টিকে আছে চেন্নাই। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ধোনির দল। এই ম্যাচটি জিততে পারলেই অবশ্য প্লে-অফ নিশ্চিত হয়ে যেত তাদের।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৯   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবিনসন-টংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট পাকিস্তান
পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজিকে হারাল লেন্স
প্রথমবার আফগান জাতীয় দলে ডাক পেলেন নবীর ছেলে
ম্যানচেস্টার সিটিকে গুঁড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল আর্সেনাল
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ