ইউক্রেনকে অস্ত্র দিবে ফান্স

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনকে অস্ত্র দিবে ফান্স
সোমবার, ১৫ মে ২০২৩



ইউক্রেনকে অস্ত্র দিবে ফান্স

ফ্রান্স ইউক্রেনকে আরো বেশকিছু হালকা ট্যাংক ও সাঁজোয়া যান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
প্যারিসের এলিসি প্রাসাদে রোববার রাতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময়ে উভয়ে সামরিক সহায়তা জোরদার করা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দু’নেতা বলেন, আগামী কয়েক সপ্তাহে ফ্রান্স কয়েক ব্যাটালিয়ন সৈন্যকে প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেবে। এছাড়া আরো কয়েকডজন হালকা ট্যাংক ও সাঁজোয়া যানও দেবে।
উভয়ে মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে যেন এই অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাশিয়ার না থাকে।
জেলেনস্কি ইতালিতে সেদেশের নেতৃবৃন্দ ও পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের পর জার্মানী যান। ইউক্রেনে রুশ হামলার পর এ প্রথম তিনি জার্মানী সফর করেন। সেখানে তাকে শার্লেমেন পুরস্কার দেয়া হয়।
জার্মানী সফর শেষে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান ঘাঁটি ভিলাকুব্লেতে পৌঁছানোর পর জেলেনস্কি টুইট করে বলেছেন, ‘ইউরোপের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে, রাশিয়ার ওপর চাপ বাড়ছে।’

বাংলাদেশ সময়: ১২:০৩:০৬   ৩৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ