কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ

প্রথম পাতা » গাজীপুর » কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



কালিয়াকৈরে একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর থানার পচাভুলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (১৬) এবং একই এলাকার মনির হোসেন।

দুই জনেই কালিয়াকৈর উপজেলার মৌচাক আইস মার্কেট এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকতেন। একইসঙ্গে স্থানীয় সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

মৌচাক ফাড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, সোমবার কারখানা ছুটি শেষে বিকেল ৫টার দিকে বাসায় ফিরে রিয়াদ হোসেন। পরে পরিবারের কাছে ডাক্তার দেখানো কথা বলে, বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

এদিকে মঙ্গলবার সকালে স্থানীয়রা একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:১৬   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ