শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তরুণীসহ আটক ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তরুণীসহ আটক ৫
মঙ্গলবার, ১৬ মে ২০২৩



শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, তরুণীসহ আটক ৫

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক তরুণীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকালে উপজেলার হারিয়াকোনা গ্রামের সীমান্তের ১০৯৫ পিলারের পাশে এলাকা থেকে তাদেরকে আটক কর হয়। এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার এক তরুণীসহ ৮ জন যুবক শ্রীবরদীর পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে যায়। এ সময় সীমান্তের ১০৯৫ পিলারের পাশে সন্দেহাতীতভাবে তাদের দেখে এলাকাবাসী। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে বিজিবি। পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ঠিকানা উল্লেখ করায় তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, শ্রীবরদীর সীমান্তের বকুলিকান্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে ফরহাদুল ইসলাম (২৩), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওকন্দীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২২), ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে জয় (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে খাদিজা বেগম (২২)।

আটককৃতরা জানায়, আটক রফিকুল ইসলামসহ স্থানীয়দের সঙ্গে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তাদের মাধ্যমে এখানে তারা ঘুরতে এসেছিল। তবে আরেকটি সূত্র জানায়, তারা এ পথ দিয়ে চোরাইভাবে ভারতের একটি গার্মেন্টসে যাওয়ার জন্য এসেছিল।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাকির হোসেন বলেন, আমরা সংবাদ পেয়েছি তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। এ জন্য আমরা তাদেরকে আটক করেছি। তবে আরও তিনজন তাদের সঙ্গে ছিল। তারা পালিয়ে গেছে।

এ বিষয়ে শ্রীবরদী থানার উপপরিদর্শক আক্তার হোসেন বলেন, এ ব্যাপারে আরো তদন্ত প্রয়োজন। তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩০:২৬   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান
আমাদের কাছে পণ্য বিক্রি করতে চাইলে পণ্য কিনতেও হবে : বাণিজ্যচুক্তি প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত
সংঘাত ও হানাহানির রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে : হুইপ দুলু
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
চারদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে রাজা তৃতীয় চার্লস
ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ