সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বুধবার, ১৭ মে ২০২৩



সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সীমান্তে মো. মনজুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার শাহাপুর কামারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মনজুরুল উপজেলার পুনট্রি ইউনিয়ের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ।

তিনি বলেন, নিহতের বিষয়ে এখনও কিছু জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত হয়েছে মনজুরুল। পরে পরিবারের লোকজন মরদেহ বাসায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, নিহত মনজুরুল পেশায় একজন কৃষক ছিলেন। কিন্তু তিনি কী কারণে রাতে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিলেন এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৩:১৪:০৫   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ