কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড নাটোর

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড নাটোর
বুধবার, ১৭ মে ২০২৩



কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড নাটোর

আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে নাটোরের বিভিন্ন এলাকা। উড়িয়ে নিয়ে গেছে বাজারের দোকানপাট ও ঘরের টিনের চালা।

মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে পুরো আকাশ ঢেকে যায় মেঘে। এরপর শুরু হয় জেলায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়।

স্টেশন বাজারের আড়তদার আরিফ হোসেন জানান, ঝড়ে নাটোর শহরের স্টেশন বাজার পুরোটাই লন্ডভন্ড হয়ে যায়। এ ঝড়ে উড়ে যায় বাজারের দোকানপাটের টিনের চালা।

উত্তর বড়গাছা এলাকার রুবেল হোসেন বলেন, বড়গাছা এলাকার বিভিন্ন আধপাকা বাড়ির টিনের চালা উড়ে যায়। তেবাড়িয়া এলাকায় গাছ উপড়ে বন্ধ হয়ে যায় প্রধান সড়ক।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক একেএম মুরশেদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা গাছ কেটে অপসারণ করলে রাত ৮টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়।

এদিকে ঝড়ে তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে তাদের কর্মীরা কাজ করছেন বলে জানান নেসেকো ও পল্লীবিদ্যুৎ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩:১১:৩১   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের সদস্যদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ