১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার

প্রথম পাতা » খেলাধুলা » ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার
বুধবার, ১৭ মে ২০২৩



১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার

মিলানের স্বপ্নভঙ্গ করে ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার। সেমির প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল লাউতারো মার্টিনেজরা। ফিরতি লেগেও ১-০ গোলের জয় তুলে নেয় ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার।

সান সিরোয় সেমিফাইনালের দ্বিতীয় লেগের শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে নেরাজ্জুরিরা। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি ইন্টার।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠে সিমোন ইনজাঘির বাহিনী। ম্যাচের ৭৪তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার লতারো মার্টিনেজের গোলে ব্যবধান বাড়ায় ইন্টার। রোমেলু লুকাকুর অ্যাসিস্টে দারুণ এক শটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। সেই গোলকে পুঁজি করেই ১৩ বছর পর ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান।

এদিকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ (১৭ মে) রোমাঞ্চকর ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যান সিটি। প্রথম লেগে ১-১ ব্যবধানে ড্র করে দল দুটি। তাই এ ম্যাচের জয়ী দলই আগামী ১০ জুন ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামে ফাইনালে ইন্টারে প্রতিপক্ষ হিসেবে নাম লেখাবে।

সবশেষ ২০০৯-১০ মৌসুমে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল ইন্টার। তাই ১৩ বছর পর আবারও শিরোপা জয়ের হাতছানি ইতালিয়ান ক্লাবটির সামনে।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৩৬   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তের গোলে জাপানকে পরাজিত করে শেষ ষোলতে ব্রাজিল
জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়
ইনজুরি টাইমের গোলে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে শেষ ষোলতে কানাডা
১ রানের রোমাঞ্চে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ