সাফে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » সাফে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বুধবার, ১৭ মে ২০২৩



সাফে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে। বুধবার (১৭ মে) ভারতের দিল্লিতে আসন্ন এ আসরের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে শক্তিশালী গ্রুপেই পড়েছে বাংলাদেশ। লাল-সবুজ শিবিরের তিন প্রতিপক্ষ ভুটান, লেবানন এবং মালদ্বীপ।

দক্ষিণ এশিয়ার শীর্ষ ছয় দল ও দুই অতিথি দল মিলিয়ে মোট আট দল নিয়ে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে শক্তিশালী দুই দল ভারত ও লেবাননকে দুই পটে রেখে ড্র দেওয়া হয়। ‘এ’ পটে ভারত ও ‘বি’পটে লেবাননকে রাখা হয়। র‍্যাঙ্কিংয়ে পেছনে থাকায় বাংলাদেশ ও পাকিস্তানকে সবশেষ পটে রাখা হয়।

শেষ পট থেকে প্রথম দলের নাম তুলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ। দুই দলের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিদের নাম আগে উঠে। দেশের নাম উঠানোর পর গ্রুপের নাম তুললে বাংলাদেশের ‘বি’ গ্রুপ নিশ্চিত হয়।

সবশেষ ২০০৯ সালে দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিতে খেলেছিল বাংলাদেশ। এরপর আর গ্রুপপর্বের গণ্ডি পার হতে পারেনি জামাল ভূঁইয়ারা। এবার দক্ষিণ এশিয়ার বাইরের দুটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আর গ্রুপের অন্য দুই দল ভুটান ও মালদ্বীপকে সাম্প্রতিক সময়ে হারানোর রেকর্ডে নেই লাল-সবুজ শিবিরের। আর সবশেষ ২০০৫ সালে ফাইনালে খেলেছিল ২০০৩ সালের শিরোপাধারী বাংলাদেশ। যদিও সেবার ভারতের সঙ্গে হেরে যায় বাঙলার প্রতিনিধিরা।

আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে এ প্রতিযোগিতার চতুর্দশ আসর শুরু হয়ে আগামী ৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

‘এ’ গ্রুপে ভারতের অন্য তিন প্রতিপক্ষ কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সেমিফাইনালে খেলবে।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫১   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ