দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না : নানক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না : নানক
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩



দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না : নানক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে এক মত বিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ যখন মাথা উচু করে দাড়িয়েছে, তখন বিএনপির তা ভালো লাগে না। তাদের আন্তর্জাতিক মোড়ল রয়েছে। সেই আন্তর্জাতিক মোড়ল যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে, সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পন্ড করতে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না।
বিএনপিকে আগামী নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে আপনাদেরকে কিভাবে শৃঙ্খলায় আনতে হবে।
কোন দেশের রক্ত চক্ষু বা নিষেধাজ্ঞাকে বাঙ্গালি ভয় পায় না জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, এ বাঙালি অদম্য বাঙালি। এগিয়ে যেতে জানে। এ বাঙালি শক্তিশালি পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয়লাভ করেছে, তাই বাঙালি জাতিকে কোন ভয় দেখিয়ে লাভ হবে না।
অনুষ্ঠানে একাডেমীর গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক আবদুস সালাম হাওলাদার সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ২২:২৭:০১   ৩৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ