রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়

প্রথম পাতা » খেলাধুলা » রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়
শনিবার, ২০ মে ২০২৩



রাজস্থানের কাছে হেরে পাঞ্জাবের বিদায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) শুক্রবার রাতের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে পাঞ্জাব কিংস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান তুলে পাঞ্জাব। জবাবে খেলতে নেমে ২ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায় রাজস্থান।

ম্যাচের শুরুতে টস জিতে পাঞ্জাবকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থান রয়্যালসের দলনেতা সাঞ্জু স্যামসন। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। ২ রানে প্রভসিমরান ১৭ রানে আউট হন শিখর ধাওয়ান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৯ রান করেন অথর্ব তাইডে। লিয়াম লিভিংস্টোনের ব্যাটে আসে মাত্র ৯ রান।

তবে কুরান-জিতেশ-শাহরুখদের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়ে যায় পাঞ্জাব। কেউ অর্ধশতকের দেখা না পেলেও খেলেছেন ক্যামিও ইনিংস। মাত্র ২৮ বলে ৪৪ রান করেন জিতেশ। আর ৩১ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন কুরান। ২৩ বলে ৪১ রানে মাঠ ছাড়েন শাহরুখ খান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। ওপেনার বাটলার ৪ বল খেলে কোনো রানই করতে পারেননি। তবে জসস্বি জসওয়াল এবং দেবদূত পাডিক্কাল মিলে ৭৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। ৩০ বলে ৫১ রান করে আউট হন পাডিক্কাল। ৩৬ বলে ৫০ রান করেন জসস্বি জসওয়াল।

অধিনায়ক সাঞ্জু স্যামসন মাত্র ২ রান করে আউট হয়ে যান। মিডল অর্ডারে ক্যারিবীয় ব্যাটার শিমরন হেটমায়ার ২৮ বলে ৪৬ রান করে দলের জয়ে মূল ভূমিকা রাখেন। ১২ বলে ২০ রান করেন রায়ান পরাগ। দ্রুব জুরেল ৪ বলে অপরাজিত ১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:২২   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ