উচ্চ শিক্ষাসহ সব ক্ষেত্রে গুণগত মান অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » উচ্চ শিক্ষাসহ সব ক্ষেত্রে গুণগত মান অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
শনিবার, ২০ মে ২০২৩



উচ্চ শিক্ষাসহ সব ক্ষেত্রে গুণগত মান অর্জনে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার উচ্চ শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে গুণগত মান অর্জনে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারা বিশ্বে যে চেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে আছি। ইতোমধ্যে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। যার মাধ্যমে শিক্ষার্থীরা মননশীল, মানবিক ও সৃজনশীল মানুষ হবে।

শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে সহযোগিতার বিষয়ের ওপর জোর দেয়া হচ্ছে অনেক বেশি। আমাদের শিক্ষার্থীরা যেন সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে সে সুযোগ করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় ও করে করে শিখন এবং তা প্রয়োগ করতে শেখা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শিখেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এসে আপনার যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন আপনারা কর্মের যে জগৎ সেটা উদ্যোক্তা কিংবা চাকরিজীবী হিসেবে প্রবেশ করুন না কেন তার জন্য আপনি তৈরি কিনা। আর বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে যদি বিশ্ববিদ্যালয় আপনাকে উদ্যোক্তা এবং সফল পেশাজীবী হিসেবে তৈরি করে দিতে পারে। আর এ জন্য বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক পাঠদান ও কারিক্যুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, তার উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান।

সাংবাদিক রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর গৌতম বুদ্ধ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৫   ৩৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকাণ্ড থেকে সরকারি নীতিমালা অনুপ্রাণিত: মাহদী আমিন
আওয়ামী লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে:  ডা. শাহাদাত হোসেন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৬
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ