মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০
রবিবার, ২১ মে ২০২৩



মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১০

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি কার রেসিং শোতে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় শনিবার (২০ মে) মেক্সিকোর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ মে) মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পৌর সরকার।

এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের দেয়া তথ্যমতে, শনিবার দুপুর সোয়া ২টার পর লম্বা বন্দুকধারী লোকজন একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।

এ ঘটনার পরপরই মিউনিসিপ্যাল ​​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছে যায়।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ গোলাগুলির ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৫:০৯   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ