ইতালির বিপক্ষে হারল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » ইতালির বিপক্ষে হারল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল
সোমবার, ২২ মে ২০২৩



ইতালির বিপক্ষে হারল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ইতালি থেকে শক্তি এবং সামর্থ্যে বেশ এগিয়ে। তবুও বাধা পার করতে ব্যর্থ হলো সেলেসাওদের অনূর্ধ্ব-২০ দল। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল হেরেছে ইতালির বিপক্ষে।

রোববার (২১ মে) রাত ৩টায় আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে ইতালি। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।

এ দিন প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে হলুদ জার্সিধারী ব্রাজিল। ইতালির ডিফেন্ডিং মিডফিল্ডার মাত্তেও ডান পায়ের কিক থেকে দলকে লিড গোল এনে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল চেষ্টা চালায় সমতায় ফিরতে। তবে ২৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় সেলেসাও বাহিনীকে। তাতে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটি।

ইতালির পক্ষে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার সিজার কাসেদাই। ফরোয়ার্ড সিমোন পাফুন্ডির ক্রস থেকে হেডের মাধ্যমে লক্ষ্যভেদ করেন সিজার। দ্বিতীয় গোল হজম করার কিছুক্ষণ পরেই নিজেদের ডি-বক্সে সিজারকে ফাউল করে বসেন ব্রাজিল ডিফেন্ডার আর্থার। তাতে পেনাল্টির সুযোগ পায় ইতালি। সেই সুযোগ থেকে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন সিজার।

দ্বিতীয়ার্ধে ফিরেও কয়েকবার আক্রমণের মুখে পড়ে ব্রাজিল। তবে তারপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। সমতায় ফেরার লক্ষ্যে সেলেসাওরা প্রথম গোলের দেখা পায় ৭২ মিনিটে। ফরোয়ার্ড মারকুইনহোসের সহায়তায় গোলটি করেন ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। আর ৮৭ মিনিটে মার্কোস আবারও গোলের দেখা পান। এবার তাকে গোল করতে সহায়তা করেন ডান প্রান্তের আক্রমণ ভাগের খেলোয়াড় স্যাভিও। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-২ গোলে।

তবে বাকি সময়ে আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি। তাতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। এই ম্যাচের মাধ্যমে হার দিয়ে শুরু হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ যাত্রা। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে ইতালি বাদে আরও রয়েছে নাইজেরিয়া এবং ডমিনিকা রিপাবলিক।

বাংলাদেশ সময়: ৯:১১:৪৫   ২৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ভিনির জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে বাজিমাত রিয়ালের
ভাইয়েকানোর বিপক্ষে কষ্টার্জিত জয়ে ব্যবধান বাড়াল বার্সেলোনা
আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে ৪ বছর পর চ্যাম্পিয়ন ম্যানসিটি
ঈদের জামা কিনে দেবার কথা বলে অপহরণ: শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
ঘরের মাঠে লিভারপুলকে হারাল ব্রাইটন
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
বিশ্বকাপের আগে শেষ প্রীতি ম্যাচের দল ঘোষণা জার্মানির
সালাহর ‘ফিফটিতে’ গালাতাসারাইকে উড়িয়ে কোয়ার্টারে লিভারপুল
বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল
মেসির মাইলফলকের রাতে কনকাকাফ থেকে বিদায় মায়ামির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ