করোনায় আরও ৯৯ জনের মৃত্যু, আক্রান্ত ২৭ হাজার

প্রথম পাতা » আন্তর্জাতিক » করোনায় আরও ৯৯ জনের মৃত্যু, আক্রান্ত ২৭ হাজার
সোমবার, ২২ মে ২০২৩



করোনায় আরও ৯৯ জনের মৃত্যু, আক্রান্ত ২৭ হাজার

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৭৯ হাজার ৯৮৩ জনে। একই সময়ে নতুন করে ২৭ হাজার ১৯৫ জন আক্রান্ত হওয়ায় মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৩৯২ জনে।

সোমবার (২২ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৮৭ জন এবং মারা গেছেন ৫ জন। এ ছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৬৭০ জনের। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ইরান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬২ জন এবং মারা গেছেন ২৬ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১১ হাজার ১৩৮ জন এবং মোট মৃত্যু ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬০ জন এবং মারা গেছেন ৪ জন। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭০ লাখ ৪১ হাজার ৭৪৯ জন এবং মোট মৃত্যু ১১ লাখ ৬৪ হাজার ৩৪০ জন। পাশাপাশি মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ১১ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ১০ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৬৬ জনের।

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন এবং মারা গেছেন ১৩ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬৮ লাখ ১ হাজার ৬১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬১ হাজার ৬৭১ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১০:০৭:১৭   ৩৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ