সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত
বুধবার, ২৪ মে ২০২৩



সড়ক দুর্ঘটনায় ভারতীয় অভিনেত্রী নিহত

ভারতীয় সিরিয়ালের পরিচিত মুখ বৈভবী উপাধ্যায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ সিরিয়ালে জেসমিন চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) চণ্ডীগড়ের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ি নিয়ে খাদে পড়ে যান অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন হবু বর।

জানা গেছে, বৈভবী উপাধ্যায়ের মরদেহ মুম্বাইয়ে নিয়ে আসা হচ্ছে। বেলা ১১টায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বৈভবীর সহ-অভিনেতা ও প্রযোজক জেডি মাজেঠিয়া এক টুইটে লিখেছেন, খবরটা শুনে আমি স্তম্ভিত, সত্যি ভালো মনের মানুষ ছিলেন বৈভবী। ও আমার স্মৃতিতে এখনও সারাভাইয়ের জেসমিন হয়েই রয়েছে। জীবন ভীষণ অনিশ্চিত।

৩২ বছর বয়সী বৈভবী উপাধ্যায় তার ক্যারিয়ারে বহু হিন্দি সিরিয়ালে কাজ করেছেন। এর মধ্যে ‘আদালত’, ‘সিআইডি’, ‘ক্যায় কসুর হ্যায় আমলা কা’ অন্যতম। এ ছাড়াও ২০২০ সালে ‘ছপাক’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। সূত্র: আনন্দবাজার, বাংলা হান্ট

বাংলাদেশ সময়: ১২:১২:৩২   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে সন্তোষপ্রকাশ
ইটপাথরের শহরে প্রকৃতির ছোঁয়া: কালকিনিতে কামাল হাওলাদারের নান্দনিক ছাদ বাগান পরিদর্শন করলেন শিক্ষক ও সাংবাদিকরা
কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
যুবসমাজকে দক্ষ মানবসম্পদ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী
ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ