জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ
বুধবার, ২৪ মে ২০২৩



জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে স্পীকারের অংশগ্রহণ

নিউজটুনারায়ণগঞ্জ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি জাপান পৌঁছালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁকে অভ্যর্থনা জানান। মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র জাপানে আগমন উপলক্ষ্যে তিনি নৈশভোজের আয়োজন করেন, যেখানে হাউজ অফ রিপ্রেজেনটেটিভস অফ জাপানের স্পিকার হিরোইউকি হসোদা অংশগ্রহণ করেন। জাপান-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের সাফল্য সম্বন্ধে স্পীকারকে অবহিত করেন রাষ্ট্রদূত।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ ঐতিহাসিক সম্পর্কের ভীত স্থাপন করেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই সম্পর্ক আরো দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।

হাউজ অফ রিপ্রেজেনটেটিভসের স্পীকার বলেন, জাপান বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের মাধ্যমে জাপান-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করা যেতে পারে।

বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি-র সংগৃহীত জাপানী লেখক তাদামাসা ফুকিউরা কর্তৃক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইয়ের বাংলায় অনুদিত গ্রন্থ ‘রক্ত ও কাঁদা ১৯৭১’ স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী লেখকের হাতে তুলে দেন।

উক্ত নৈশভোজে আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি অংশগ্রহণ করেন।

এছাড়াও, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১:০৫:২২   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ