ফরিদপুরে ১৩ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ১৩ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ২
শুক্রবার, ২৬ মে ২০২৩



ফরিদপুরে ১৩ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৩ লাখ টাকার গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-০৮)। শুক্রবার (২৬ মে) দুপুরে তাদেরকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুরের মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন সুফল (৩৪)।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাটে মাদকের একটি বিশাল চালান প্রাইভেটকারযোগে বিক্রির জন্য নিয়ে আসা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।

তিনি আরও বলেন, এসময়ে একটি প্রোবক্স, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম জব্দ করা হয়। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। সেই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৫   ৪১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা
ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
কঠিন চীবর দানোৎসবের নিরাপত্তা জোরদার, রাজবন বিহার পরিদর্শনে সদর জোন কমান্ডার
ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ দুই শ্রমিক; মালিক আটক
আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: মীর শাহে আলম
ভারতে অবস্থান করেও হত্যাকাণ্ডে ইন্ধন দিচ্ছে পতিত শক্তি: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ