জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন পরিদর্শন করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন পরিদর্শন করলেন স্পীকার
শুক্রবার, ২৬ মে ২০২৩



জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন পরিদর্শন করলেন স্পীকার

ঢাকা,২৬ মে ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশন পরিদর্শন করেন।

ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ইওচি ইতো এবং ড. হিরোনোবু তাকাগি স্পীকারকে স্বাগত জানান। আধুনিক সমাজের সাথে সমন্বয় রেখে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষের চলাফেরায় দিকনির্দেশক সহযোগিতা করতে পারে এরূপ নেভিগেশন রোবট, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মডিউল, সমগ্র বিশ্বের বাস্তবিক ভিশন প্রদানকারী এলইডি প্যানেল, এন্ড্রয়েড প্রযুক্তি, সাইবার লিভিং ল্যাব ইত্যাদি উদ্ভাবনী বিষয়ে ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশনের বিশেষজ্ঞ দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারকে বর্ণনা করেন। উল্লেখ্য, ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স এন্ড ইনোভেশনে পরিবেশ সংরক্ষণ বিষয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন- সাইক্লোন, ভূমিকম্প প্রভৃতির পূর্বাভাস সংক্রান্ত বিষয় ইত্যাদি উদ্ভাবনী গবেষণা হয়ে থাকে।

পরিদর্শনকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো: আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি উপস্থিত ছিলেন। এছাড়া, মাননীয় স্পীকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ ইবতেশাম রফিক হোসাইন, অতিরিক্ত সচিব মো: নূরুজ্জামান, স্পীকারের একান্ত সচিব অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো: তারিক মাহমুদ এবং স্পীকারের সহকারী একান্ত সচিব উপসচিব মো: রাশেদ ইকবাল চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৬   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
নারায়ণগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে - ববি হাজ্জাজ
প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ