চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ম্যানইউ

প্রথম পাতা » খেলাধুলা » চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ম্যানইউ
শুক্রবার, ২৬ মে ২০২৩



চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফিরল ম্যানইউ

ম্যাচের শুরু থেকেই একের পর এক সুযোগ নষ্ট করল চেলসির খেলোয়াড়রা। প্রথমার্ধেই দুই গোল করে চালকের আসনে বসে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড বিরতির পর জালের দেখা পেল আরও দুইবার। দারুণ জয়ে প্রিমিয়ার লিগের টেবিলে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ফেলল এরিক টেন হাগের দল।

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে ইউনাইটেড। কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর জালের দেখা পান অঁতনি মার্সিয়াল, ব্রুনো ফের্নান্দেস ও মার্কাস রাশফোর্ড। শেষ দিকে ব্যবধান কমান জোয়াও ফেলিক্স।

এই জয়ে তিনে উঠে গেল ইউনাইটেড। শেষ হয়ে গেল লিভারপুলের শীর্ষ চারে থাকার কিঞ্চিৎ সম্ভাবনাটুকু। এরফলে সেরা চারের ফয়সালা হয়ে গেল শেষ রাউন্ডের আগেই। ইংলিশ ফুটবল থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসল ইউনাইটেড।

৩৭ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে টেন হাগের দলের পয়েন্ট এখন ৭২। ৭০ পয়েন্ট নিয়ে চারে আছে নিউক্যাসল। আর্সেনালের ৮১ ও চ্যাম্পিয়ন সিটির ৮৯ পয়েন্ট। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। ৪৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে চেলসি।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৩৩   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ