স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : আমু

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : আমু
শুক্রবার, ২৬ মে ২০২৩



স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। এই সরকারের আমলে দেশে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমু বলেন, ‘শিক্ষকরাই জাতির মেরুদ-। শুধু শিক্ষানীতি নয়, বর্তমান সরকার দক্ষ শিক্ষক গড়ে তোলার জন্য একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। দক্ষ শিক্ষকরা দক্ষ ছাত্র গড়ে তুলবে এবং এই দক্ষ ছাত্ররাই একদিন গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ।’
তিনি আজ শুক্রবার ঝালকাঠি সদর উপজেলাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন যোগদানকৃত শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান।
অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এই অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫১   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ