চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজনকে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজনকে আটক
শনিবার, ২৭ মে ২০২৩



চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজনকে আটক

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ একজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী নামক এলাকায় সিএনজি অটোরিকশায় থাকা এক ব্যক্তিকে তল্লাশি করে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার হেমিতখাঁ ছোটমসজিদ মহল্লার আলী হোসেনের ছেলে মো. কমল (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া শনিবার সকালে বিষয়টি জানান।

তিনি বলেন, অবৈধ অস্ত্র চোরাচালান হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ী নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে রাত ১১ টার দিকে ওই এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিনসহ কমল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় আককৃত ব্যক্তি নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২৮   ৪৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ