নববধূর সাজে অপু বললেন, ভালোবাসা কোনো বাধা মানে না

প্রথম পাতা » ছবি গ্যালারী » নববধূর সাজে অপু বললেন, ভালোবাসা কোনো বাধা মানে না
শনিবার, ২৭ মে ২০২৩



নববধূর সাজে অপু বললেন, ভালোবাসা কোনো বাধা মানে না

বধূ বেশে দেখা মিললো ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের। শুক্রবার (২৬ মে) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে নববধূর সাজে নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। হালকা সোনালি রঙের শাড়ি, সাদা ব্লাউজ এবং মানান সই গহনায় লাস্যময়ী রূপে দেখা মিলেছে তার।

ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন, ‘ভালোবাসা কোনো বাধা মানে না। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এটি তার গন্তব্যে পৌছাবেই।’

নববধূর সাজে অপুকে দেখে ভক্তরাও যেনো বেশ খুশি হয়েছেন। সকলেই এই নায়িকাকে অভিনন্দন জানিয়েছেন মন্তব্য ঘরে। পাশাপাশি প্রশ্নও তুলেছেন কেনো তার এই নববধূর সাজ?

জানা গেছে, বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের একটি বিউটি পার্লারের আয়োজনে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশগ্রহণ করেন তিনি।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নিয়েছি। দারুণ শুট হয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে।

এদিকে, সবশেষ গত ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। সোলায়মান আলী লেবু পরিচালিত সিনেমাটিতে অপুর বিপরীতে ছিলেন জয় চৌধুরী। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। এটি মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে। সরকারি অনুদান প্রাপ্ত সিনেমাটির সহ-প্রযোজক অপু বিশ্বাস। এটি পরিচালনায় আছেন বন্ধন বিশ্বাস। তাঁতশিল্পকে উপজীব্য করে নির্মিত এ সিনেমায় অপুর বিপরীতে আছেন সাইমন সাদিক।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৫   ৩৮৬ বার পঠিত   #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় নতুন অঙ্গীকার: পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো বৃক্ষমেলা
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে : বাণিজ্যমন্ত্রী
জুলাই এ দেশের সকল মানুষের অর্জন - সমাজকল্যাণমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ
মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন
গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ