শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছেন রোনালদোরা

প্রথম পাতা » খেলাধুলা » শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছেন রোনালদোরা
শনিবার, ২৭ মে ২০২৩



শিরোপার দৌড়ে টিকে থাকতে মাঠে নামছেন রোনালদোরা

সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে টিকে থাকতে শনিবার (২৭ মে) ইত্তিফাকের বিপক্ষে মাঠে নামবে আল নাসর। প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

আল নাসরের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ আল ইত্তিফাক। টেবিলের ১০ নম্বরে তাদের অবস্থান। শেষ বারের দেখায় ইত্তিফাকে ১-০ গোলে হারিয়েছিল রোনালদোর দল। তবে সহজ প্রতিপক্ষে হলেও বিন্দুমাত্র ভুল করতে চায় না আল নাসর। কেননা টেবিল টপার আল ইত্তিহাদের চেয়ে এখনও ৩ পয়েন্টে পিছিয়ে আছে তারা।

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আল নাসর। সমানসংখ্যক ম্যাচে ইত্তিহাদের পয়েন্ট ৬৬। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে ইত্তিফাকের বিপক্ষে জয় পেতেই হবে নাসরকে। গত ম্যাচের মতো এ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে তাদের।

লিগে সবশেষ ম্যাচে আল শাবাবের মুখোমুখি হয়েছিল আল নাসর। যেখানে রোনালদোর গোলে ৩-২ গোলের জয় পায় তারা। দুদলের খেলা ২-২ গোলে সমতায় থাকা অবস্থায় গোল করেন রোনালদো। ম্যাচের ৫৯ মিনিটে দৃশ্যপটে আসেন পর্তুগিজ তারকা। সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন শটে আল শাবাবের জালভেদ করেন তিনি। যা সৌদি প্রো লিগে তার ১৪তম গোল।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৪১   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
আর্জেন্টাইন ডিফেন্ডারকে ৭ বছরের জন্য নিলো চেলসি
মেসির ফেরার রাতে ৬ ম্যাচ পর ড্র করল মিয়ামি
ফাইনালে ৮৫ রানে অলআউট হয়েও চ্যাম্পিয়ন, বিশ্বরেকর্ড গড়ল গায়ানা
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ক্রীড়াক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় পুলিশ: আইজিপি
বার্সেলোনাকে বিদায় জানালেন রাশফোর্ড
বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি আর নেই
টাইব্রেকারে সিডনি এফসিকে হারাল টটেনহ্যাম
ব্রাজিলের সঙ্গে ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ