লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
রবিবার, ২৮ মে ২০২৩



লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতগুলো লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।

লিবিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনাময় গন্তব্য বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৫২   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ