আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ
সোমবার, ২৯ মে ২০২৩



আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে। বিশ্বের প্রতিটি দেশের মতো বাংলাদেশেও উদ্‌যাপিত হয় দিবসটি।

২০০৩ সাল থেকে দিবসটি উদ্‌যাপিত হয়ে আসছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি উদ্‌যাপন হচ্ছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী অবিরাম কাজ করে চলেছে।

শান্তি রক্ষার লক্ষ্যে সর্বোৎকৃষ্ট পেশাদারি মনোভাব বজায় রাখা, কর্তব্যপরায়ণতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন এই দিনে তাদের আত্মত্যাগের ঘটনাকে গভীর কৃতজ্ঞতা ও যথোচিত সম্মানপূর্বক স্মরণ করা হয়।

দিবসকে কেন্দ্র করে নিউইউর্ক সিটিতে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে ড্যাগ হ্যামারশোল্ড পদক বিতরণ করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের মহাসচিব সংবাদ সম্মেলনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে অভিনন্দন বার্তা প্রদান এবং তাদের কাজের প্রয়োজনীয়তা ও উপযোগিতার কথা তুলে ধরে থাকেন।

এ ছাড়া বিভিন্ন দেশেও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দিবস উদ্‌যাপন, সভা-সমাবেশ, প্রদর্শনী ইত্যাদি বিষয়াদি স্থানীয় এবং জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়ে থাকে।

শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাচ্ছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে এক অন্যতম সম্মানের শিখরে।

বাংলাদেশ সময়: ১০:৩৪:৫২   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ