এ বছর ডেঙ্গু রোগী পাঁচগুণ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এ বছর ডেঙ্গু রোগী পাঁচগুণ বেশি : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২৯ মে ২০২৩



এ বছর ডেঙ্গু রোগী পাঁচগুণ বেশি : স্বাস্থ্যমন্ত্রী

গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর এ পর্যন্ত এক হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন, যা গতবারের তুলনায় পাঁচগুণ বেশি।

তিনি বলেন, ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতাল প্রস্তুত রয়েছে। হাড়াই হাজার নার্স-ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালে করোনা এবং ডেঙ্গুর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু সচেতনতায় শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। প্রচার প্রচারণার জন্য ব্যানার-পোস্টার তৈরি করা হয়েছে।

তিনি বলেন, সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। চিকিৎসা নিলে ডেঙ্গু রোগী ভালো হয়ে যাচ্ছে।

করোনা টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি সপ্তাহ থেকে ফাইজারের তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হবে। ফাইজার থেকে ৩০ লাখ ডোজ টিকা পেয়েছি। তৃতীয় ও চতুর্থ ডোজ তথা বুস্টার ডোজ হিসেবে দেব।

জাহিদ মালেক বলেন, ১৮ বছরের বেশি হলে তৃতীয় ডোজ দেওয়া হবে। এ ছাড়া ক্রনিক রোগী, রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, গর্ভবতী মায়েদের এবং সম্মুখ সারির যোদ্ধাদের চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৮:১৭   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ