ভারতগামী যাত্রীর পেটে ছিল ১ কোটি টাকার স্বর্ণের বার

প্রথম পাতা » খুলনা » ভারতগামী যাত্রীর পেটে ছিল ১ কোটি টাকার স্বর্ণের বার
সোমবার, ২৯ মে ২০২৩



ভারতগামী যাত্রীর পেটে ছিল ১ কোটি টাকার স্বর্ণের বার

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ভারতগামী তিন যাত্রীর পায়ুপথ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (২৯ মে) বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক শায়েখ আরেফীন জাহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও একই এলাকার আমজেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৪) এবং ফরিদপুর জেলার মোশারফ হোসেনের ছেলে হাবীব (৩৭)।

কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাংলাদেশি পাসপোর্টধারী তিন যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন এলাকায় কাস্টমসের নজরদারি বাড়ানো হয়। এ সময় সন্দেহভাজন তিন যাত্রী প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের আটক করা হয়। এ সময় তারা স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলে তাদের পেট এক্সরে করে তিন জনের পায়ুপথে ২০টি স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

শায়েখ আরেফীন জাহেদী জানান, সোমবার সকালে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে আটককৃত ব্যক্তিদের পায়ুপথ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৭   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
আগামী গ্রীষ্মের আগেই তিন-চার হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শার্শায় ১৮ স্বর্ণবারসহ আটক ১
এনসিপি চোরদের আশ্রয়ে, জামায়াত অপরাধীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে - রাশেদ খান
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে : আইনমন্ত্রী
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ