পিরোজপুরে বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার, ইয়াবা জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিরোজপুরে বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার, ইয়াবা জব্দ
বুধবার, ৩১ মে ২০২৩



পিরোজপুরে বরখাস্তকৃত কারারক্ষী গ্রেফতার, ইয়াবা জব্দ

পিরোজপুরের কাউখালীতে মো. জাহিদুল ইসলাম (৪২) নামের বরখাস্তককৃত কারারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) রাতে তাকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি মাদক মামলায় চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (দক্ষিণ) শাখার ওসি আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাকে নিজ বাড়ির সামনে থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও তিনি কাউখালীতে ২০০ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজাসহ নিজ বসত ঘর থেকে গ্রেফতার হন। এ ছাড়া তার বিরুদ্ধে পৃথকভাবে বরিশাল ও ঝালকাঠিতে তিনটি মাদক মামলা রয়েছে। ওই সব মামলায় তিনি চাকরি থেকে বরখাস্ত রয়েছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, বরখাস্তকৃত কারারক্ষীকে ডিবি পুলিশ গ্রেফতার করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৬:১৪   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
ব্যারিস্টার রাজ্জাকের সেই বিবৃতি ২০১৬ সালে স্বাক্ষর হলে জামায়াতের অনেক প্রশ্নের সমাধান হতো: আইনমন্ত্রী
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ