সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন
বুধবার, ৩১ মে ২০২৩



সংসদে ৫ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন

সংসদ ভবন, ৩১ মে, ২০২৩ : জাতীয় সংসদের ২৩তম ও ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলী মনোনয়ন দেয়া হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদের কার্যপ্রণালী বিধির ১২ (১) বিধি অনুযায়ী সভাপতিমন্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন-আ স ম ফিরোজ, তানভীর শকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রোস্তম আলী ফরাজী ও বেগম আনজুম সুলতানা।
সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনে সভাপতিমন্ডলীর এই সদস্যরা নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।
অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ১৯:৩০:৫৩   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ