২০২৩-২৪ অর্থবছরে কৃষিখাতে ২৫ হাজার ১২২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

প্রথম পাতা » অর্থনীতি » ২০২৩-২৪ অর্থবছরে কৃষিখাতে ২৫ হাজার ১২২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



---

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয় খাতে ২৫ হাজার ১২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ২২৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৩৩ হাজার ৮০৯ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে কৃষিখাতে ২৫ হাজার ১২২ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২২-’২৩ অর্থবছরে ছিল ২৪ হাজার ২২৪ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৩৩ হাজার ৮০৯ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৩-’২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি ৫র্থ বাজেট এবং দেশের ৫২ তম বাজেট।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:০০   ৩৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ