মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্য

প্রথম পাতা » অর্থনীতি » মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্য
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামানোর লক্ষ্য

ডলার সংকট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ নানান কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েই চলেছে। বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৮ শতাংশে। এটিকে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে।

বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’।

এবারের বাজেটে প্রবৃদ্ধি সাড়ে ৭ শতাংশ ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলন করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। সে হিসেবে বাজেটের আকার দাঁড়াচ্ছে জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। যা চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সংশোধিত জিডিপির চেয়ে ১৩ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরে জিডিপির আকার ছিল ৪৪ লাখ ৩৯ কোটি ২৭৩ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ রাখার পাশাপাশি ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। বর্তমান পরিস্থিতিতে জিডিপি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। এর আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩২   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা
ব্যাংক থেকে করপোরেট ঋণ কমানো হবে : গভর্নর
আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন?
রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার - বাণিজ্য উপদেষ্টা
বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর
এলপিজি আমদানিতে গতি, ২ মাসে আসবে সাড়ে তিন লাখ মেট্রিক টন
আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা
রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ