আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

প্রথম পাতা » অর্থনীতি » আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



আইন ও বিচার বিভাগে ১৯৪২ কোটি টাকা, সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

আগামী ২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
এছাড়া সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিমকোর্টের জন্য বরাদ্দ ছিল ২০৯ কোটি টাকা।
আজ ১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।
আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ১ হাজার ৭৬৬ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য পরিচালন ও উন্নয়ন খাত মিলিয়ে মোট ১ হাজার ৭৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়।
এর মধ্যে পরিচালন খাতে ছিল ১ হাজার ৪২১ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩৩২ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮:৫৬:৫৯   ২৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা
দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৭৩৪৮ টাকা
ব্যাংক থেকে করপোরেট ঋণ কমানো হবে : গভর্নর
আমদানি বাড়লেও নাগালের বাইরে খেজুর, দাম কমছে না কেন?
রফতানি খাতকে বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার - বাণিজ্য উপদেষ্টা
বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর
এলপিজি আমদানিতে গতি, ২ মাসে আসবে সাড়ে তিন লাখ মেট্রিক টন
আমদানি নীতির আদেশে বড় পরিবর্তন আনা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা
ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা
রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ