আগামী অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে : অর্থমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » আগামী অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে : অর্থমন্ত্রী
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



আগামী অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। শীঘ্রই একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে। এর আগে জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩’ পাশ হয়েছে।
আজ জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩ - ২০২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি ২০২৩ - ২০২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সার্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অর্ন্তভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগি ন্যুনতম ১০ বছর পর্যন্ত চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এতে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকগণও অংশ গ্রহণ করতে পারবেন।’
তিনি বলেন, পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন প্রাপ্য হবেন। চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা প্রদান করার পূর্বেই মারা গেলে জমাকৃত অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেয়া হবে। এছাড়াও চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমাকৃত অর্থের সর্ব্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসাবে উত্তোলন করা যাবে। পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য হবে এবং এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।
আ হ ম মুস্তফা কামাল বলেন, সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক কৌশলের একটি গুরুত্বপূর্ণ সংযোজন । শীঘ্রই একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এ কর্তৃপক্ষকে কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৮:৫৬   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


উপকূলের মানুষের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন টাকা
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ