ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট টেনিসের উন্নয়নে ভূমিকা রাখবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট টেনিসের উন্নয়নে ভূমিকা রাখবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্ট টেনিসের উন্নয়নে ভূমিকা রাখবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে বন্ধু দেশ ভারতের অবদান অবিস্মরণীয়। সংস্কৃতি, ভাষা, খেলাধুলা সব ক্ষেত্রেই আমাদের দুই বাংলার রয়েছে ঐতিহ্য। ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস সেই বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় এবং মজবুত করবে। টুর্নামেন্টের পথ ধরে সৃষ্টি হবে নতুন নতুন টেনিস প্রতিভা। এপার বাংলা, ওপার বাংলা টেনিসের এই পথ চলা মাইলফলক হয়ে থাকবে। দুই বাংলার টেনিস এর উন্নয়ন এবং অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১ জুন) রাজশাহীতে এ্যাড. আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ টেনিস টুর্ণামেন্ট-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, রাজশাহীর পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার সুদর্শন ঘোষ এবং এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হুদা দুলু।

৩১ মে থেকে ১ জুন পর্যন্ত দুদেশের জুনিয়র খেলোয়াড়দের নিয়ে জুনিয়র টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জুনিয়র টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পহেলা জুন থেকে থেকে তিন জুন পর্যন্ত দুদেশের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে ভ্যাটার্নস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বেঙ্গল টেনিস এসোসিয়েশন, কলকাতার ১২ জন জুনিয়র টেনিস খেলোয়াড়সহ সিনিয়র খেলোয়াড় মিলে ২১ জনের একটি দল ২৮ মে রাজশাহী এসে পৌঁছে। বেঙ্গল টেনিস এসোসিয়েশন, কলকাতার প্রশাসনিক নির্বাহী মৌসুমী চক্রবর্তী দলটির নেতৃত্বে রয়েছেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে দুই বাংলার টেনিসে উন্নয়নের লক্ষ্যে বেঙ্গল টেনিস এসোসিয়েশন, কলকাতা এবং এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর মধ্যে সমঝোতা স্মারকপত্র সাক্ষরিত হয়।

ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ টেনিস টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলাদেশ টেনিস প্লেয়ার্স ফোরাম এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা।

বাংলাদেশ সময়: ২৩:২৪:১৬   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে : ববি হাজ্জাজ
জিসান নিখোঁজ নন, আত্মগোপনে ছিলেন, তদন্ত চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
শত কোটির পথে ‘মাইকেল’
নারীদের জন্য ২টি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জ্বালানি রূপান্তরে রুফটপ সোলার ও কমিউনিটি এনার্জি সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান
মরক্কোর ধাক্কা সামলে ব্রাজিলের রোমাঞ্চকর ড্র!
ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মধুখালীতে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে জখম
কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির সমর্থন চান মাহবুব হোসেন মুন্সী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ