বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী
শনিবার, ৩ জুন ২০২৩



বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

গত এপ্রিলের শুরুতে আরেফিন জিলানি সাকিবের সঙ্গে বাগদান সম্পন্ন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। মাঝখানে এক মাসের বিরতি। মে মাসের শেষ দিনে গায়ে হলুদ, এরপর গতকাল বসলেন বিয়ের পিঁড়িতে। এর মাধ্যমে আড়াই বছরের চেনা জানা মানুষটিকে আজীবনের জন্য আপন করে নিলেন এই সংগীত তারকা।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে বিয়ে করেন ঐশী ও জিলানি। সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

এর আগে, বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হয়েছে ঐশীর গায়ে হলুদ অনুষ্ঠান। অন্যরকম পারিবারিক আবহে একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে এদিন নেচে গেয়ে নিজের গায়ে হলুদ অনুষ্ঠান মাতান এই সংগীতশিল্পী।

সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কেটে সূর্য উঁকি দিতে দেরি হয়নি। লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন পারভেজ। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ। মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার।

প্রসঙ্গত, আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটিবদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্য দিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২১   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ