সরিষাবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ৪ জুন ২০২৩



সরিষাবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস.ও.ডি এর আলোকে “জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জুন) সকাল হতে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এতে প্রোগ্রামার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশিক্ষক প্রবীণ দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা সাদ্দাম হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ,থানার ওসি (তদন্ত) ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন ও দায়িত্বাবলি বিষয়ে‌ প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও দুর্যোগ কালীন সময় ঝুঁকিহ্রাস কার্যক্রম, সতর্কীকরণ ও হুশিয়ারি পর্যায়ে সাড়াদান, দুর্যোগকালীন সাড়াদান এবং পুনর্বাসন ও পূর্ণগঠন পর্যায়ে সাড়াদান বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৩   ৪৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ