দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : ওবায়দুল কাদের
রবিবার, ৪ জুন ২০২৩



দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য সরকার দায়ী নয় : ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সারা বিশ্বে স্যাংশন, যুদ্ধ, পাল্টা যুদ্ধ, নতুন নতুন সংঘাতে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে। বড় বড় দেশগুলো যুদ্ধ করে একে অন্যকে নিষেধাজ্ঞা দেওয়ায় জিনিসপত্রের দাম বাড়ছে। সেটার জন্য কষ্ট করতে হচ্ছে বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষদের। এই কষ্টের জন্য সরকার দায়ী নয়। বিশ্ব পরিস্থিতি আমাদের সংকটের মুখে ফেলে দিয়েছে।

রোববার (৪ জুন) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।

জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বরণসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। বাকি সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করেন। সারাদিন দেশের অর্থনীতির কথা ভাবেন। সাধারণ মানুষের কথা ভাবেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার চেয়ে আপনজন গরিব মানুষের আর একটাও নেই। গত ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয়, সৎ, পরিশ্রমী ও দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখে কোনো কিছু বাধে না। মুখে যা আসে তাই বলেন। মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে। শেখ হাসিনা বিদেশে আনন্দ করার জন্য যান না। সম্প্রতি শেখ হাসিনা ওয়াশিংটনে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশগ্রহণের উৎসবে নালিশ করতে যাননি। তিনি গেছেন বাংলাদেশের জন্য সহযোগিতা চাইতে।

এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধুরী, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত নেতা আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা এবং পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘ ৬ বছর পর নওগাঁয় আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫০:২৩   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ