বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
সোমবার, ৫ জুন ২০২৩



বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“সবাই মিলে করি পন ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ“ এ্ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বগুড়ায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১ টায় জেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়।
বেলা সাড়ে ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আলোচান সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এতে সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক মুহা: আহসান হাবিব(উপসচিব) । সভার প্রধান অতিথি বলেন প্লস্টিক আমাদের পরিবেশ মারত্মক ভাবে দূষণ করছে । বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে না পারলে সামনে কঠিন বিপদ অপেক্ষা করছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা পরিষদের চেয়ারম্যান ডা:মকবুল হোসেন,জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিয়া সুলতানা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকনের জন্য পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪২   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ