কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ৩০ জন গ্রেফতার

প্রথম পাতা » আন্তর্জাতিক » কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ৩০ জন গ্রেফতার
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ৩০ জন গ্রেফতার

কিরগিজস্তানে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে ৩০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা সেবা মঙ্গলবার এ কথা জানিয়েছে।
রাশিয়া ও চীনের সাথে সম্পর্কযুক্ত মধ্য এশিয়ার দরিদ্র দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিতর্কিত ভোটের কারনে সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে তিনজন প্রেসিডেন্টের পদত্যাগ প্রত্যক্ষ করেছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জিকেএনবি বলেছে, জোর করে ক্ষমতা দখলের জন্য দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনাকারী একদল লোকের প্রস্তুতি বানচাল করে দেয়া হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, এ অভিযোগে সোমবার ৩০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের কিরগিজস্তান সফরের কয়েকদিন পর এই গ্রেফতারের ঘটনা ঘটল। মিশেলের কিরগিজস্তান সফরের সময়ে প্রেসিডেন্ট সাদির জাপারভ ইউরোপীয় ইউনিয়নের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে তার প্রস্তুতির বিষয়ে অঙ্গীকার করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৫৩   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ