সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা
মঙ্গলবার, ৬ জুন ২০২৩



সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে সেলিম মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস আত্মহত্যার করেছে। মঙ্গলবার(৬ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কোরানী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সুরুজ মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, সেলিম মিয়া ৩ বছর পূর্বে পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় এলাকায় বিয়ে করে। সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার কোন আয়রোজগার না থাকায়, বিয়ের পর থেকেই সংসারে অশান্তি বিরাজ করছিল । যার ফলে সেলিম মিয়া মানসিকভাবে আরো অসুস্থ পড়ে।

ইতিপূর্বেও সে দুই তিনবার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ছিল। কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায়। তার এসব কর্মকাণ্ডের জন্য গত দেড়মাস পূর্বে তার স্ত্রী শান্তি বেগম তার আট মাস বয়সী শিশু সন্তান নিয়ে বাপের বাড়ী চলে যায়।

এলাকাবাসী ধারণা করছেন, তার এসব সাংসারিক অশান্তির কারণে এবং মানসিকভাবে অসুস্থ থাকায় সেলিম মিয়া আজ সকালে কোরানীপাড়া এলাকায় এক মাঠের পাশে জিগার গাছের ঢালের সাথে গলায় রশ্মি বেঁধে আত্মহত‌্যা করেছে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং ঘটনা অবহিত হয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আত্মীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে আমরা লাশ বিনা ময়না তদন্তে তাদের নিকট হস্তান্তর করেছি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫৯   ৪৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ